সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিকাল ৩টা পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ সোমবার বিকালে এক ক্ষুদে বার্তায় পুলিশ জানায়, অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৪টি কার্তুজ, ১১টি ককটেল, ১৭টি দেশীয় অস্ত্র, ১৯টি সিসি ক্যামেরা, দুটি ডিভিআর ও একটি পাওয়ার বক্স জব্দ করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ১২ জনকে।
এ ছাড়া ওই এলাকার নিরাপত্তায় দুটি পুলিশ ক্যাম্প নির্মাণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।










