বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে  গতকাল সকালে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে সমবেত হন। পরে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক আহমেদ ভূঞা  ও সদস্য সচিব  জেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্রের নেতৃত্বে  শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।