চট্টগ্রামের মিরসরাইয়ে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে গোলাম রব্বানী (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েই গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে যৌন হয়রানির কথা স্বীকারও করেছেন। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।