নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নয় দফা দাবিতে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল দুপুরে শহরের মুন্সি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। এছাড়া সব শ্রেণী-পেশার মানুষকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে গণ-আন্দোলন গড়ে তোলাসহ নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানান তারা।