নেত্রকোনায় ২৪ ঘণ্টায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং তিন স্বাস্থ্যকর্মীসহ ১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কেন্দুয়ায় ৬ জন, বারহাট্টায় ৩ জন, আটপাড়ায় একজন ও মদনে একজন।
গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় তাদের শরীরে কভিড-১৯ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
নেত্রকোনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল জেলায় প্রথম দুজনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়। সোমবার রাত ৯টার দিকে নমুনার ফলাফলে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তিনজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান বলেন, জেলায় মোট ৮৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আর সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৬ জন। সুস্থদের মধ্যে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক রয়েছেন।’
নেত্রকোনার জেলা প্রশাসক মঈন-উল ইসলাম জানান, গত শনিবার আমাদের কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসির নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার রাতে হাসপাতালে নমুনা পরীক্ষা করা হলে প্রতিবেদনে পজেটিভ আসে।
নেত্রকোনায় কেন্দুয়ার ইউএনও-ওসিসহ নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত
নেত্রকোনায় ২৪ ঘণ্টায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং তিন স্বাস্থ্যকর্মীসহ ১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কেন্দুয়ায় ৬ জন, বারহাট্টায় ৩ জন, আটপাড়ায় একজন ও মদনে একজন। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় তাদের শরীরে কভিড-১৯ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।