রংপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যার মামলায় চার আসামিকে গতকাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শিমুল মিয়া, রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলাম ও পুটিমারী এলাকার হোসেন মিয়া।