স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগিরই আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়া পুলিশের উপপরিদর্শক (এসআই) ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ দেয়া হবে। এটা আমরা পরে জানাব।’ সালাহউদ্দিন আহমদ জানান, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরীক্ষার মাধ্যমে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে।’