পিরোজপুরে শপথের আগেই কারাগারে গেলেন নবনির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন। তিনি ২১ জুন পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের ৫ খানাকুনিয়ারী ওয়ার্ডের নির্বাচনে ইউপি সদস্য পদে বিজয়ী হন। নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ গতকাল ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল (৩৪) ও জালাল ফকিরকে (৫০) গ্রেফতার করে আদালতে পাঠায়। এ ঘটনায় ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জলের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার মামলায় ইউপি সদস্যসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে।