অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট ও ওজন ২০-২৫ কেজির মতো হতে পারে। ধারণা করা হচ্ছে, সাপটির বয়স তিন-পাঁচ বছর হবে। এত বড় অজগর আটকা পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি ব্যাপক কৌতূহলেরও সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অজগরটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। পরবর্তী সময়ে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।