৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পূরক ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য ক্যাডারে ৩ জন সুপারিশ পেয়েছেন।
অন্যান্য ১ হাজার ২৩২ জন প্রার্থী সুপারিশ পেয়েছেন বিভিন্ন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার ও ক্যাডারের প্রফেশনাল ও টেকনিক্যাল পদগুলোতে।









