জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান হোন্ডা এবার দেশের বাজারে নিয়ে এসেছে নতুন মোটরসাইকেল। ১০০ সিসির ‘‌হোন্ডা শাইন ১০০’ এ মোটরসাইকেলটি আরোহীদেরকে উন্নত সেবা ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। 

রোববার (৩১ মার্চ) রাজধানীর আলোকি কনেভেনশন সেন্টারে নতুন মোটরসাইকেলটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাৎসুজাকি বলেন, হোন্ডা চায় সাশ্রয়ী গ্রাহকদের আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে। গ্রাহকের চাহিদা পূরণে আমরা ভিন্ন রঙে উন্নত ফিচারস ও প্রযুক্তিসম্পন্ন নতুন নতুন মডেল উপহার দিয়ে যাব।

ব্র্যান্ডটির প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, কমিউটার সেগমেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বরাবরই গ্রাহকদের দৈনন্দিন চলাফেরায় সুবিধা, স্বাচ্ছন্দ্য এবং সাশ্রয়ী অভিজ্ঞতা প্রদান করে এসেছে। শাইন ১০০-এর টেকসই ডিজাইন, উন্নত ফিচারস গ্রামীণ কিংবা আধা-শহুরে গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনীয়তা মেটাবে।