আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রোববার (২৪ মার্চ) ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত নিত্যপণ্যের দামের ওপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ইতিমধ্যে ট্রেনে পেঁয়াজ ওঠে গেছে। দর্শনা স্থলবন্দর দিয়ে এই পেঁয়াজ দেশে ঢুকবে। এরপর সেটি টিসিবির মাধ্যমে বাজারজাত করা হবে।

পেঁয়াজ রফতানিতে ভারত নিষেধাজ্ঞা দিলেও এ ঘোষণার সাথে বাংলাদেশের চুক্তির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে মোট ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে। প্রথম ধাপে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে।