বগুড়ায় বই কিনি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের ম্যাক্স মোটেলে এ উৎসবের আয়োজন করা হয়। বই কেনা ছাড়াও নবীন লেখকদের উৎসাহ দিতে তাদের সাহিত্য ও লেখক জীবন নিয়ে আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকাশিত বইয়ের লেখক ও কবিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে লেখক ও কবিদের একটি করে বই কিনে নেন বাংলাদেশ বই কিনি উৎসব পর্ষদের চেয়ারপারসন মাহকুল আকতার জাহান।