জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল গোপালগঞ্জ পৌরসভার ১২টি প্রকল্পের উদ্বোধন ও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য
ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি।
গোপালগঞ্জ পৌরমেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন-অর-রশিদের সঞ্চালনায় পৌর কেন্দ্রীয় ঈদগাহ চত্বরে প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী
এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।










