ঢাকার সাভারে বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহালের দাবিতে একটি কারখানার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত শ্রমিকরা।

গতকাল দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানের অ্যাপারেলস ভিলেজ লিমিটেড কারখানার সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ওই কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছেন। এর মধ্যে হঠাৎ করে গত ৯ মার্চ সন্ধ্যা ৬টার দিকে কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের নোটিস ছাড়াই বকেয়া বেতন ও পাওনা পরিশোধ না করে প্রায় ৫০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। এ সময় তাদের আইডি কার্ড জোরপূর্বক রেখে দেয়।

এ ব্যাপারে কথা বলে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।