দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাইসাইকেলে মাছবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আশরাফ আলী (৩৫) ও শাহাজাহান আলী (৭১)। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুর দক্ষিণ শেরপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী নীলফামারী জেলা সদরের কাজলপাড়া গ্রমের বসুনিয়া প্রামানিকের ছেলে। শাহজাহান আলী পার্বতীপুরের ভবানী দক্ষিণ শেরপুর তেলীপাড়ার বাসিন্দা।
আহতরা হলেন- পিকআপ চালক জিয়ারুল হক (৩৭) ও তার সহকারী মনির হোসেন (২৫)। তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাইসাইকেলে মাছবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আশরাফ আলী (৩৫) ও শাহাজাহান আলী (৭১)। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।










