বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় কারা ফটকে কারামুক্ত তিন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা শিকদার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার রত্না রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক একেএম আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সমাজসেবা অধিদপ্তরের জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, সুরভী গ্রুপের পরিচালক রিয়াজুল কবীর প্রমুখ।