গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুলাহ আল মামুন।
গতকাল দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
এ সময় ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক পরিদর্শন ভবনে রাখা বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নতুন সভানেত্রী তৈয়াবা মুসাররাত চৌধুরী।










