বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকায় সড়ক ধসে পড়েছে। এতে গতকাল সকাল থেকেই রাঙ্গামাটি শহরের সঙ্গে কাপ্তাই, রাজস্থলী উপজেলা ও বান্দরবানের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সন্ধ্যা থেকে সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে। আজ সকাল থেকেই ভারী যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।