সারা দেশে একদিনে ১ হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার ও ককটেল। মঙ্গলবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়- গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। ১ হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গেল সাত দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। এ সময়ে সারা দেশে ৪০টির বেশি যানবাহনে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।









