গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার দুই শিশু সন্তান। সদর উপজেলার হরিদাশপুর ফেরিঘাটসংলগ্ন মনোরমা রাইস মিলে  গতকাল ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নূর ইসলাম মোল্লা। গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।