চুয়াডাঙ্গায় বিনামূল্যে এক হাজার রোগীকে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে। গতকাল জেলা শহরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ১৯৯০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. আলমগীর হোসেন জনির নেতৃত্বে এ ক্যাম্পে মোট ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দেন।