দেশে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব মৌ পতঙ্গ দিবস। গতকাল বিকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় দিবসটি উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। পরে নগরীর জয়বাংলা চত্বরে মৌ পতঙ্গ সুরক্ষায় এক সংহতি বন্ধনে মিলিত হন অংশগ্রহণকারীরা। দিবসটি পালনের আয়োজন করে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গবেষণা উন্নয়ন সংস্থা বারসিক। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।