রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে পদ্মা নদীতে পরে যাওয়া পিকআপ ভ্যান এক কিলোমিটার দূরে পদ্মা নদীতে ভাসছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় দৌলতদিয়া ফেরি ঘাটের ৭ নম্বর
ঘাটে ঘটনাটি ঘটে। এ সময় পিকআপ ভ্যানের চালক
মো. শাহিন শেখ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
দৌলতদিয়া ঘাটের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরিদউদ্দিন
বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আসা ওই পিকআপ ভ্যান ফেরি থেকে নামার পর অ্যাপ্রোচ
সড়ক দিয়ে মূল সড়কে ওঠার সময় ব্রেকফেল করে। পরে ট্রাকটি পেছন দিকে নামতে নামতে পদ্মা
নদীতে পরে যায়। সেটি ভাসতে ভাসতে অন্তত এক কিলোমিটার দুরে গিয়ে চরে আটকে থাকে। পিকআপ
ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। আর চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।









