প্রতি বছরের মতো এবারো ঈদে পূর্বাঞ্চলের প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক মাস আগেই চট্টগ্রামের পাহাড়তলী কারখানায় কোচ মেরামতের কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে কোচ মেরামত শেষ করতে ব্যস্ত কারখানার শ্রমিকরা। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় বাংলাদেশ রেলওয়ে যাত্রী পরিবহনের লক্ষ্যে আগেই কোচ মেরামতের কাজ শুরু করে। এবার ঈদুল ফিতর উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রার দিন প্রতিটি ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেয়া হবে।