কর্মবিরতি শেষে ঝিনাইদহে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।
ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, জেলার ৬ উপজেলার ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগীতা করছে শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা।










