গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত এ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া অভিযানে গাজীপুর মহানগর ও জেলাসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে গত শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে ও স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য দুই আসামি মো. ফয়সাল হাসান (২৩) ও মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে মামলার অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে রÅাব। গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রÅাব-১-এর কোম্পানি কমান্ডার কেএমএ মামুন খান চিশতী।
তিনি বলেন, ‘তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত স্বাধীনকে গ্রেফতার করেছে রÅাব। তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতার করা হয়। পরে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।’










