কুমিল্লার লালমাই এলাকায় অভিযান চালিয়ে একটি এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন সুমন (৪৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার রাতে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের জালগাঁওয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি এয়ারগান, ২৭টি এয়ারগানের বুলেট, পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।