বৃহস্পতিবার মাঝরাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি দগ্ধরা হলেন মোক্তার বেপারি (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন, আহত তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।