ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, উপজেলার ভায়না ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিপন হোসেন ও সাবেক চেয়ারম্যান ইয়াকুব হোসেন সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। ১৯ নভেম্বর স্থানীয় সংসদ সদস্যের আগমন উপলক্ষে মঞ্চ তৈরি এবং কম্বল বিতরণের তালিকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।