ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দেশের তিন বিভাগে মাঝারি থেকে প্রবল বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সোমবার সকাল থেকেই দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে
শুরু হয়েছে বৃষ্টি। জনভোগান্তি এড়াতে প্রস্তুত রাখা হয়েছে ৪৭৪
আশ্রয়কেন্দ্র।
জানা গেছে, আজ সকাল থেকে জেলা প্রায় প্রতিটি অঞ্চলে
বৃষ্টি শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দুপুর ১২টা থেকে প্রবল আকার ধারণ করে।
থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আকাশও মেঘাচ্ছন্ন। জেলার সুগন্ধা ও বিষখালী ও হলতা
নদীর পানি বাড়তে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১২
ঘণ্টার পর ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাড়তে শুরু করবে। এতে দুর্ভোগ বাড়বে
জনগণের। সকাল থেকে বৃষ্টি হওয়ায় খেটে খাওয়া মানুষেরা চরম বিপাকে রয়েছেন।
অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। রাজধানীতে কর্মস্থলে ফেরার
অপেক্ষায় থাকা মানুষও রয়েছে বিপদে।
ঝড়ের প্রকোপ থেকে জেলার নিম্ন
আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠির মানুষকে রক্ষায় প্রস্তুত করা হয়েছে
আশ্রয়কেন্দ্র। ঝালকাঠির জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)
বশির গাজী এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল থেকে ঝড়ের প্রভাব পড়তে শুরু
করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা
হয়েছে। নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠির মানুষকে রক্ষায় ৪৭৪টি
আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
অশনির প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টি, ৪৭৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দেশের তিন বিভাগে মাঝারি থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সোমবার সকাল থেকেই দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে শুরু হয়েছে বৃষ্টি। জনভোগান্তি এড়াতে প্রস্তুত রাখা হয়েছে ৪৭৪ আশ্রয়কেন্দ্র।










