বছবের প্রথম ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়েছে হাওরের জেলা সুনামগঞ্জে। আর প্রথম দিনেই বজ্রপাতে জেলার দোয়ারাবাজারে সাইদুই ইসলাম(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক হলেন, বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল রাতে জেলায় ঝড় বৃষ্টি হয়। মঙ্গলবার ভোরে হটাৎ করে দোয়ারাবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে সাইদুল ইসলাম (২৩) রোজা রাখার উদ্দেশে সেহেরী খেয়ে বাড়ির উঠানে নলকূপে গেলে হটাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।