গতকাল সকাল থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যকার বিরোধের জেরে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটের সব বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।