গতকাল সকালে লংগদু উপজেলার ভাসান্যাদম এলাকায় হাতির মৃত্যুর খবর পাওয়া যায়। বন বিভাগ জানিয়েছে, পুরুষ হাতিটির শরীরে দীর্ঘদিন ধরে কিছু ক্ষতচিহ্ন ছিল। হাতিটির বয়স আনুমানিক ৬৫ বছর। এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্য জয়নাল ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম নিয়াজী এ তথ্য নিশ্চিত করেন।
বুনো হাতির মৃত্যু
রাঙ্গামাটির লংগদু উপজেলায় একটি বয়স্ক পুরুষ হাতির মৃত্যু হয়েছে।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় একটি বয়স্ক পুরুষ হাতির মৃত্যু হয়েছে।










