কুড়িগ্রামে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিনিধি নুরুল মতিন সৈকত, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ লাল, সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমতে আহসান শিলু, সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নিলু প্রমুখ।
রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন
কুড়িগ্রামে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।










