গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনসহ সাধারণ মানুষ। 

গতকাল সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা কামাল হোসেন মোল্লার নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মিন্টু কাজী, দেলোয়ার হোসেন মোল্লা, তুহিন প্রমুখ। 

এ বিষয়ে গোপালগঞ্জ হাসপাতালের সহকারী পরিচালক ডা. অশিত কুমার মল্লিক বলেন, ‘সনদবাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’