সুনামগ‌ঞ্জের ধর্মপাশায় জলমহাল দখল নি‌য়ে দুই প‌ক্ষের সংঘ‌র্ষে শ্যামচরণ বর্মণ (৬০) নামের এক জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরো ১০জন। 

আজ বৃহস্প‌তিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার সোনই নদী জলমহাল এলাকায় সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। ‌নিহত শ্যামচরণ সোনই গ্রা‌মের বা‌সিন্দা। তবে তাৎক্ষ‌ণিকভা‌বে আহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতি‌রিক্ত পু‌লিশ সুপার হায়াত উন নবী সায়েম।  

স্থানীয়রা ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, উপ‌জেলা প্রশাসন থে‌কে সোনই নদী জলমহাল গ্রুপ সোনই মৎসজীবী স‌মি‌তি ইজারা নেয়। প‌রে স‌মি‌তির লোকজন দুইভা‌গে বিভক্ত হ‌য়ে প‌ড়ে।  জলমহালের দখল নি‌য়ে দুই প‌ক্ষ বি‌রো‌ধে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। বিরো‌ধের জের ধ‌রে আজ রা‌তে দুই প‌ক্ষের লোকজন ‌দেশীয় অস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে।  এসময় ঘটনাস্থ‌লেই নিহত হন শ্যামচরণ।  আহত হয় আরো ১০জন।  

খবর পে‌য়ে ধর্মপাশা থানা পু‌লিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। নিহত শ্যামচরণ বর্মণ পেশায় মৎস্যজীবী। ত‌বে তি‌নি কোন প‌ক্ষের তা জানা যায়‌নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পু‌লিশ সুপার হায়াত উন নবী সায়েম জানান, খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে নিহতের মরদেহ  উদ্ধার করেছে।  জলমহাল এলাকায় অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়েছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।