পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে আরো ৪০ জন। 

আজ রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নৌকাডুবির খবরটি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়।

তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন।