সিলেটের ছাতকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। আর উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুবাঈয়্যাৎ কবীর। তিনি বলেন, আজ দুপুর ১২ টা ৪৬ মিনিটের দিকে সিলেটের ছাতকে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল ৪ দশমিক ১।










