ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগরে ভুয়া সাংবাদিক সেজে ঘোরাফেরা করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর
ইউনিয়নের খাটিংগা ব্রিজের উত্তরে পাকা রাস্তার পাশে চেকপোস্টে তাদের আটক করা হয়।
বিজয়নগর থানার
অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ১৫ মিনিটে একটি প্রাইভেট
কার (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-গ-২২-৩৯৬৭) আটক করা হয়। গাড়িটির সামনে একুশে
নিউজের স্টিকার লাগানো ছিল। গাড়িতে থাকা পাঁচজন নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিলেও
জিজ্ঞাসাবাদে তাদের দাবি মিথ্যা প্রমাণিত হয়।
আটককৃতদের পরিচয়
হল— রাহিম রানা চৌধুরী (২৮), মো. মোমেন মিয়া (২৫), মো. জুনায়েদ মিয়া (২২), মো.
জোবায়ের হোসেন (৩৫), এবং সায়েদ আহম্মেদ স্বপন (৩০)।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।










