ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে শনিবার
(২০ মে) সকালে মৎস্য ফিশারির পাশে পরে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে শামীম মিয়া (৩৮)
নামে এক জেলের মৃত্যু হয়েছে। শামীম মিয়া ওই গ্রামের মৃত হাফেজ আলীর ছেলের।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা
যায়, এদিন সকালে পানিভান্ডা গ্রামের আলমের মৎস্য ফিশারিতে স্থানীয় কয়েকজন জেলেসহ শামীম
মাছ ধরতে যায়। পরে ফিশারির পাশে পড়ে থাকা বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে শামীম ওই তার
সরাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।
এলাকাবাসী জানায়, ফিশারির পাশে বিদ্যুতায়িত
তার নিরাপদ স্থানে না সরিয়ে আলম মিয়া তার জেলেদের মাছ ধরতে নামায়। এটি ফিশারি মালিকের
খামখেয়ালিপনা। দুই পরিবার মীমাংসা করা হয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে।
ফিশারির মালিক আলম মিয়া জানান, রফাদফার
কথাটি সত্য নয়। এ ঘটনাটি নিছক দুর্ঘটনা। এখানে কারো হাত নেই।
ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।










