বরিশালের প্রধান সড়কসহ অলিগলির দেয়ালগুলো শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে ছেয়ে গেছে। এসব গ্রাফিতিতে রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন অধিকার আদায়ের দাবি উত্থাপিত হচ্ছে। দেশ সংস্কার ও মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে এসব কর্মসূচি চলছে। এর মাধ্যমে নগরবাসীকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন আলেকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ। নগরীর পুলিশ লাইন রোড, রাজা বাহাদুর সড়ক, বিএম কলেজ সড়কসহ বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকতে দেখা গেছে শিক্ষার্থীদের।