কুড়িগ্রামের বিসিক শিল্পনগরীতে মা গার্মেন্টসের একটি তুলার মিল ও দুটি গুদাম আগুনে পুড়ে গিয়েছে। গতকাল সকাল ১০টার দিকে মিলে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কুড়িগ্রাম, উলিপুর, রাজারহাট ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিক জানা যায়নি।

মিলের শ্রমিক ও স্থানীয়রা জানান, তুলার মিলের মেশিন থেকে আগুনের সূত্রপাত হলে তা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।