বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। গতকাল তারেক রহমানের সঙ্গে হওয়া ফোনালাপের তথ্য এক্স হ্যান্ডেলে জানান প্রতিমন্ত্রী খোলাইফি। তিনি উল্লেখ করেন, ‘আমি বিভিন্ন ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতার বন্ধনকে আরো জোরদারের অপেক্ষায় রয়েছি; যাতে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ অগ্রসর হয়।’