সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে সুফুরা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে পৌর এলাকার রেল ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। সুফুরা পৌর মহল্লার রেলওয়ে কলোনির মৃত বজলুর রহমানের স্ত্রী।
বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাত ৮টার দিকে ইয়ার্ডের রেললাইন পার হচ্ছিলেন সুফুরা বেওয়া। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।










