ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিলেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। বৃহস্পতিবার তিনি রেজিস্ট্রার পদে যোগদান করেন। যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত জনসংযোগ পরিচালক এসএম হাফিজুর রহমান জানান, কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ২০১০ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ২০১১ সাল থেকে তিনি সাড়ে আট বছর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন।