তারা পররাষ্ট্রমন্ত্রীকে তার দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত এক পরিপত্রের মাধ্যমে দুই প্রতিমন্ত্রীর মধ্যে এ দায়িত্ব বণ্টন করা হয়। পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।
পরিপত্র অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি এবং অনিবাসী বাংলাদেশীদের বিষয়ে দায়িত্ব পালন করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো বিষয়েও তিনি দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতি বিষয়ে দায়িত্ব পালন করবেন।
এছাড়া এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও শামা ওবায়েদের দায়িত্বের মধ্যে রাখা হয়েছে।
গতকালের এ পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর দায়িত্বের বিষয়গুলো উল্লেখ করে বলা হয়েছে, তারা পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসব বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন।










