যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীরতর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির প্রতি তাদের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দুই পক্ষের টেলিফোন আলাপ নিয়ে এক সংক্ষিপ্ত বিবরণীতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফরের মুখপাত্র ট্র্যামি ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীরতর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির প্রতি তাদের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।















