জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। এর আগে বৃহস্পতিবারের বৈঠকটি দিনভর চলার পর স্থগিত করা হয়েছিল। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সর্বশেষ গত বৃহস্পতিবার বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল।










