চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকাস্থ আদালত ভবন এলাকাকে ‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না বলে আদেশ বহাল রেখেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম সদর প্রথম জ্যেষ্ঠ সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালত এ আদেশ বহাল রাখেন।
গত বছর ৭ নভেম্বর একই আদালতে কোতোয়ালী থানা এলাকায় অবস্থিত আদালত ভবন এলাকার নাম কোর্ট হিল না পরীর পাহাড় হবে তা নির্ধারণ করতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন। গত ১০ নভেম্বর এলাকাটিকে পরীর পাহাড় বলা বা লেখা যাবে না বলে অন্তবর্তীকালীন আদেশ দেন চট্টগ্রাম সদর প্রথম জ্যেষ্ঠ সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালত।
৭ নভেম্বরের ওই মামলায় পক্ষ করা হয়েছিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান। আদালত মামলাটির শুনানি শেষে মামলার বিবাদীদের তিন দিনের মধ্যে পরীর পাহাড় লেখার ওপর নিষেধাজ্ঞা কেন দেয়া হবে না তার ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।
মামলার বাদী অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন জানান, কোর্ট হিলকে পরীর পাহাড় না লিখতে আদালতের নির্দেশ বহাল রয়েছে। বিবাদীগণ আদালতে জবাব দেননি। তারা আদালতের কাছে এক মাসের সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেছেন।
‘পরীর পাহাড়’ লেখা-বলা যাবে না